চাঁপাইনবাবগঞ্জে আবারও অ*স্ত্রের চালান জব্দ এবার মিলল দুটি পিস্তল ও ৫ রাউন্ড গুলি

🗓 Wednesday, 24 December 2025

👁️ ২০৫ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 24 December 2025

👁️ ২০৫ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রাঘববাটি এলাকা থেকে দুটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগজিন জব্দ করেছে বিজিবি।  মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিগুলো জব্দ করা হয়।
আজ বিকেলে ব্যাটালিয়ন সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক কাজী মুস্তাফিজুর রহমান।
বিজিবি অধিনায়ক বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল সীমান্তের শূণ্যরেখা থেকে ৯০০ মিটার অভ্যন্তরে রাঘববাটি এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটকের চেষ্টা করলে সে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। ওই ব্যাগ থেকে দুটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগজিন উদ্ধার করা হয়।
বিজিবি অধিনায়ক আরও বলেন, নির্বাচনসহ দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে দুস্কৃতিকারীরা এসব অস্ত্র-গুলি চোরাচালন করে আনছেন দেশে। তবে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির তৎপরতা আগের চেয়ে বাড়ানো হয়েছে।
এর আগে ১৫ ডিসেম্বর বিজিবির ৫৩ ব্যাটালিয়নের সদস্যরা শিবগঞ্জ উপজেলার গোপালপুর থেকে আরও ৪টি বিদেশি পিস্তল, ৯টি ম্যাগাজিন এবং ২৪ রাউন্ড গুলি জব্দ করে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর