চারঘাটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর

🗓 Saturday, 23 January 2021

👁️ ৫ বার দেখা হয়েছে

🗓 Saturday, 23 January 2021

👁️ ৫ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকেঃ

 

রাজশাহীর চারঘাটে মুজিব শতবর্ষ উপলক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারদের মাঝে ঘর হস্তান্তর এর শুভ উদ্বোবধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ঘর হস্তান্তরের এ প্রক্রিয়াটি অনুষ্ঠিত হয়। চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা ও উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ২ শতাংশ খাস জমিতে তৈরিকৃত এই আধা পাকা ঘরের জমির বন্দোবস্ত দলিল ১৫টি ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর করেন।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নিয়তি রানী কৈরি, মহিলা ভাইস-চেয়ারম্যান তাজমিরা খাতুন, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিপ্লব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম শামীম আহম্মেদ ও উপজেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারাসহ উপকারভোগীগন উপস্থিত ছিলেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর