তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে প্রকৌশলী অধিকার আন্দোলন রুয়েটের বিক্ষোভ সমাবেশ

🗓 Tuesday, 22 April 2025

👁️ ৪ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 22 April 2025

👁️ ৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্য নিরসন এবং তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ করেছে প্রকৌশলী অধিকার আন্দোলন রুয়েট।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরী ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাস থেকে বের হয়ে মহানগরীর তালাইমারি হয়ে ভদ্রার মোড়ে গিয়ে শেষ হয়। এসময় তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো, ইঞ্জিনিয়ারিং ৯ম গ্রেড, সহকারী প্রকৌশলী, সমমান পদ এ প্রবেশের জন্য সবাইকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য নামেও সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেয়া যাবে না। টেকনিক্যাল ১০ম গ্রেড, উপ-সহকারী প্রকৌশলী, সমমান পদ সবার জন্য উন্মুক্ত থাকবে, অর্থাৎ যারা ডিপ্লোমা এবং যারা বিএসসি উভয় ডিগ্রিধারী সবাই পরীক্ষা দিতে পারবে। বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার হিসেবে বিবেচিত হবে না।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর