বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
দেশজুড়ে শারদীয় দুর্গোৎসবে নারকীয় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রাজশাহীতে গণ অবস্থান, গণ অনশন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত সাহেব বাজার জিরো পয়েন্টে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রাজশাহী জেলা ও মহানগর কমিটির আয়োজনে এ গণ অবস্থান, গণ অনশন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
গণ অবস্থানে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রাজশাহীর জেলার সভাপতি, ওমর কুমার সরকার, সাধারণ সম্পাদক অনীল কুমার সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মহানগরের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষসহ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন, কুমিল্লার একটি ঘটনাকে কেন্দ্র করে সারাদেশে যেভাবে সাম্প্রদায়িক হামলা হয়েছে, তা কোনোভাবে মেনে নেওয়া যায় না। একটি চক্র দেশকে অস্থিতিশীল করার জন্য কুমিল্লার ঘটনা ঘটিয়েছে। সরকারকে দ্রুত এ ঘটনার মূল পরিকল্পনাকারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
বক্তব্য শেষে একটি বিক্ষোভ মিছিল মহানগরীর গুরুত্বপূণ সড়ক প্রদক্ষিণ করে।