বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…
দেশের শ্রেষ্ঠ কলেজ, রাজশাহী কলেজের অধ্যক্ষ হলেন অধ্যাপক আব্দুল খালেক।
গতাকাল সোমবার ভারপ্রাপ্ত অধ্যক্ষ থেকে পদোন্নতি পেয়ে অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান তিনি। সাবেক অধ্যক্ষ অধ্যাপক মহা. হবিবুর রহমান অবসর গ্রহন করলে। পরবর্তী প্রায় দুই বছর যাবৎ তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছিলেন।
অধ্যাপক আব্দুল খালেক অধ্যক্ষ হিসেবে মনোনিত হওয়ায় কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন শিক্ষা সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।
তিনি দায়িত্ব গ্রহনে পূর্বে রাজশাহী কলেজেস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমাননের প্রতিকৃতিতে ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন। এসময় কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মহা. হবিবুর রহমানসহ বিভিন্ন বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন।