ধর্ষকের শাস্তির দাবিতে প্রতীকি ফাঁ*সির মঞ্চ তৈরি রাবি শিক্ষার্থীদের

🗓 Tuesday, 11 March 2025

👁️ ৩ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 11 March 2025

👁️ ৩ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

ধর্ষকের শাস্তির দাবিতে ফাঁসির মঞ্চ তৈরি করে প্রতীকি ফাঁসির ব্যবস্থা ও দ্রোহের কবিতা পাঠ করে বিক্ষোভ করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ফাঁসির মঞ্চ তৈরি করে প্রতীকি ফাঁসির ব্যবস্থা করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে দুপুর ১টার দিকে কর্মসূচি শেষ করেন।

এরআগে ধর্ষণ বিরোধী শ্লোগানে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। এ সময় শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস, নো মোর রেপিস্ট’, ‘একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘তুমি কে আমি কে, আছিয়া আছিয়া’, ‘আমার বোনের কান্না, আর না আর না’, ‘ধর্ষকের শাস্তি, মৃত্যু মৃত্যু’, ‘ধর্ষকের ঠিকানা এই বাংলায় হবে না’ শ্লোগান দেন।

কর্মসূচিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, দেশে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটলেও অধিকাংশ সময় অপরাধীরা পার পেয়ে যায়, আইনের দুর্বলতা ও বিচারহীনতার কারণে। এর ফলে সমাজে একটি ভয়াবহ বার্তা ছড়িয়ে পড়ছে যে ধর্ষণ করেও পার পাওয়া যায়। এই অবস্থার পরিবর্তন এবং জনসচেতনতা তৈরিতে এই প্রতীকী কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর