ধর্ষণসহ নারীর প্রতি নিপীড়নের প্রতিবাদে রাবি শিক্ষকদের মানববন্ধন

🗓 Wednesday, 14 October 2020

👁️ ১৮ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 14 October 2020

👁️ ১৮ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ

ধর্ষণসহ নারীর প্রতি সকল নিপীড়নের বিরুদ্ধে তীব্র ঘৃনা ও প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর সাইফুল ইসলাম ফারুকী, সহ-সভাপতি প্রফেসর সায়েদুজ্জামান মিলন, সাধারন সম্পাদক প্রফেসর আসরাফুল ইসলাম, প্রফেসার শাহ আলম শান্তনুসহ শিক্ষক নেতারা বক্তব্য রাখেন।

বক্তাগণ বলেন, গীর্জার ফাদার থেকে শুরু করে মাদ্রাসার শিক্ষক এমনকি মসজিদের ইমাম পর্যন্ত ধর্ষকের তালিকায় যুক্ত হয়েছে। তাই এসকল ধর্ষণকারীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। শুধু একে অন্যকে দোষারোপ না করে ধর্ষনকে সামাজিক ভাবে মোকাবেলা করার আহ্বান জানান।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর