নতুন করে আন্দোলনের প্রস্তুতি গ্রহণের আহ্বান: রাজশাহীতে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ

🗓 Tuesday, 2 March 2021

👁️ ৬ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 2 March 2021

👁️ ৬ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ            

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ক্ষমতায় আসতে হলে রাজপথের জন্য প্রস্তুত হন, রাজপথ উত্তপ্ত হতে শুরু করেছে। আমরা যেমন দেখেছি পাকিস্তানের সেনাবাহিনী আমাদের সাথে না পেরে ইউনিফরম খুলে দৌড়িয়ে চলে গেছে, এদেশেও কিছু লোক ইউনিফরম খুলে, বন্ধুক ফেলে পালিয়ে যাবে জনগনের স্রোতে।

তিনি আজ দুপুরে রাজশাহী মহানগরীর মাদরাসা ময়দান সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারের পাশে বিএনপি’র বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন।

সমাবেশে রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি ও সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপর্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, উপদেষ্টা লে. কর্নেল (অব.) আবদুল লতিফ, বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সারোয়ার, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য তাবিথ আউয়াল, আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকতসহ রাজশাহী বিভাগের আট জেলার নেতৃবৃন্দ।

এসময় আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আজ একটা সুন্দর পরিবেশ থাকার কথা ছিল। কিন্তু তার পরিবর্তে আমরা ক্ষুন, গুম, হত্যা, ধর্ষন, দূর্নীতি, লুটপাট, মানুষের মৌলিক অধিকার হরন, মানুষের কথা বলার অধিকার হরন, মানুষের ভোটের অধিকার হরন, এগুলোর বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের বার্তা নিয়ে আপনাদের সামনে এসেছি।

এসময় রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, শেখ হাসিনার অধিনে কোন ভোট বাংলাদেশে হবে না। শেখ হাসিনার অধিনে কোন ভোট চাই না। এই ২১ সাল শেখ হাসিনার শেষ সাল, ২১ সালের পর শেখ হাসিনাকে দেখতে চাই না। তিনি বিএনপি’র নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর