বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…
রাজশাহীর বাঘা, নাটোরের লালপুর, পাবনার ঈশ্বরদী ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চরে সন্ত্রাসী কাকন বাহিনীর বিরুদ্ধে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। আজ রোববার (৯ নভেম্বর) ভোর থেকে এই অভিযান শুরু হয়।
পুলিশ, র্যাব ও এপিবিএন সদস্যদের নিয়ে এই অভিযান চালানো হয়। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ফার্স্ট লাইট’। পদ্মার চরে গুলি করে মানুষ হ*ত্যা, বালু ও চরের ফসল লুট, অ*পহরণ, চাঁ*দাবাজিসহ কাকন বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে এ অভিযান চালানো হয়েছে। এঘটনায় সকাল ৯টা পর্যন্ত ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, রোববার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত অভিযানে ৫টি বিদেশি আ*গ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশি অ*স্ত্র, মাদক ও একটি মোটরসাইকেল উ*দ্ধার করা হয়েছে। এসময় কাকন বাহিনীর ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের বিভিন্ন ইউনিটের সমন্বয়ে গঠিত বিশেষ টিমের অভিযান ‘অপারেশন ফার্স্ট লাইট’এ ১ হাজার ২০০ সদস্য অংশ নেন।
অভিযান ও আটকের বিষয়ে বিকেলে ডিআইজি অফিসের কনফারেন্স রুমে ব্রিফিং করবেন রাজশাহী রেঞ্জ ডিআইজি।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর চরে খড় কাটাকে কেন্দ্র করে কাকন বাহিনীর গোলাগুলিতে ৩ জন নি*হত হন।