পাঞ্জাব কিংসের মালিকদের প্রতি রীতিমতো ক্ষুব্ধ ক্রিস গেইল

🗓 Tuesday, 9 September 2025

👁️ ২ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 9 September 2025

👁️ ২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে এস,এম, আব্দুল্লাহর প্রতিবেদনে…

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংসের মালিকদের প্রতি রীতিমতো ক্ষুব্ধ ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইল। ক্যারিবিয়ান এই মহাতারকার অভিযোগ, তাকে অসম্মান করেছিল ফ্র্যাঞ্চাইজিটি। গেইল ২০০৯ থেকে ২০২১ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলেন। আইপিএলে সব মিলে ১৪২ ম্যাচে অংশ নিয়ে ৪ হাজার ৯৬৫ রান করেন গেইল। ২০২১ সালে পাঞ্জাবের হয়ে তার সবশেষ আইপিএল ভালো কাটেনি। আসরের মাঝপথে তিনি টুর্নামেন্ট ছেড়ে চলে গিয়েছিলেন। কারণ হিসেবে ওই সময়, আইপিএলের জৈব সুরক্ষা বলয়ে থাকার ক্লান্তির কথা বলেছিলেন গেইল। তবে সেটি যে মূল কারণ ছিল না। গেইল বলেন, ‘পাঞ্জাবের সঙ্গে আমার আইপিএল ক্যারিয়ার আসলে সময়ের আগেই শেষ হয়ে গিয়েছিল। সত্যি বলতে, কিংস ইলেভেন পাঞ্জাবে আমাকে অসম্মান করেছিল। আমার মনে হয়েছিল যে, লিগের জন্য এত কিছু করা ও ফ্র্যাঞ্চাইজির মান বাড়ানো একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে আমার সঙ্গে সঠিক আচরণ করা হয়নি। পরিবর্তে তারা আমাকে শিশুর মতো দেখেছিল। জীবনে প্রথমবারের মতো মনে হয়েছিল যে, আমি হতাশায় ডুবে যাচ্ছি।’ ক্যারিবীয় এই তারকা আরও বলেন, ‘মানুষের মানসিক স্বাস্থ্য অর্থের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। আনিলকে (কুম্বলে, পাঞ্জাবের তখনকার প্রধান কোচ) ফোন করে বলেছিলাম যে, আমি চলে যাচ্ছি। সেই সময় আমাদের বিশ্বকাপ কাছাকাছি ছিল এবং জৈব সুরক্ষা বলয় আটকে ছিলাম, যা আমাকে মানসিকভাবে শেষ করে দিচ্ছিল। মুম্বাইয়ের বিপক্ষে আমার শেষ ম্যাচের পর ভাবলাম, ‘সবকিছু অর্থহীন। এখানে থাকলে আমি নিজের আরও ক্ষতি করব।’ গেইল বলেন, ‘অনিল কুম্বলের সঙ্গে কথা বলতে বলতে আমি ভেঙে পড়েছিলাম, কারণ আমি সত্যিই কষ্ট পেয়েছিলাম। ফ্র্যাঞ্চাইজি যেভাবে চলছিল, তা দেখে এবং তার প্রতি আমি হতাশ হয়েছিলাম। অধিনায়ক লোকেশ রাহুল আমাকে ফোন করে বলেছিল, ‘ক্রিস, থাকো, তুমি পরের ম্যাচ খেলবে।’ আমি শুধু বলেছিলাম, ‘তোমার জন্য শুভকামনা।’ এটা বলে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ি।’ ৪৬ বছর ছুঁই ছুঁই এই তারকা আরও বলেন, ‘আমার সঙ্গে বাজে ব্যবহার করা হয়েছিল। আমাকে পাওয়া যাবে। যদি আমাকে চায়, আমি আসব। তবে হ্যাঁ, আমার ক্ষোভ আছে।’

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর