পুজোর আগে অনলাইনেই কেনাকাটা? কী কী সাবধানতা না নিলেই বিপদ?

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…

অনলাইনে কেনাকাটার এখন বিশাল কদর। কম পরিশ্রমে চটজলদি পছন্দের জিনিস হাতে পেয়ে যাওয়ার নেশা থেকেই অনলাইন শপিংয়ের হাতছানিও বেড়ে চলেছে।
এখন আর এটি বিলাসিতা না, বরং প্রয়োজন। কিন্তু কেনাকাটার আনন্দই যদি প্রতারকতার কাছে হারায়?চলুন আজ জেনে নেওয়া যাক পুজোয় অনলাইনে কেনাকাটায় যেসব সতর্কতা নেওয়া জরুরি।

প্রথমত ওয়েবসাইট যাচাই করুন। পেজে যোগাযোগ নম্বর, ঠিকানা ও রিভিউ আছে কি দেখুন। না থাকলে কেনাকাটা করা ঝুঁকিপূর্ণ।

দ্বিতীয়ত— যেখানে সম্ভব পরিশোধে ‘ক্যাশ অন ডেলিভারি’ ব্যবহার করুন । এটা একটি সহজ কিন্তু কার্যকরী সেফগার্ড।

তৃতীয় নিয়ম—নিজের মোবাইলের ডেটা ব্যবহার করুন। অপরিচিত কারও হটস্পট বা পাবলিক ওয়াইফাই-তে ব্যাংকিং বা পেমেন্ট করবেন না।

চতুর্থ—ওয়ালেট বা ব্যাঙ্ক অ্যাপে ‘টু-ফ্যাক্টর অথেন্টিকেশন’ চালু রাখুন। পাসওয়ার্ডের সাথে OTP বা বায়োমেট্রিক যুক্ত রাখলে নিরাপত্তা অনেক বাড়ে।

পঞ্চম—রাস্তাঘাটে, রেস্টুরেন্ট বা হোটেলের পাবলিক ওয়াইফাই-তে কোনো কনফিডেনশিয়াল লেনদেন করবেন না। সেখান থেকেই ডেটা চুরি হতে পারে।

সুতরাং—ওয়েবসাইট যাচাই, সম্ভব হলে COD, নিজের ডেটা ব্যবহার, 2FA চালু রাখা এবং পাবলিক ওয়াইফাই এড়ানো—এই পাঁচটি নিয়ম মনে রাখলেই পুজোর শপিং হবে নিরাপদ ও ঝামেলামুক্ত।

পুজোর আনন্দ চাইলে সতর্কতাও দরকার। সবাই নিরাপদ থাকুন, সাবধানে কেনাকাটা করুন ।