ফেনীতে ধর্ষণবিরোধী লংমার্চে হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত

🗓 Wednesday, 21 October 2020

👁️ ১৭ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 21 October 2020

👁️ ১৭ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ

ফেনীতে ধর্ষণবিরোধী লংমার্চে হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১১টায় মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে ধর্ষণ ও বিচারহীনতার বাংলাদেশ নামে একটি সংগঠনের ব্যানারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক রিদম শাহরিয়ার, ছাত্রনেতা জীনাত-আরা, শফিকুল ইসলামসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেত্রীবৃন্দ।
এসময় বক্তারা বলেন, ধর্ষণ বন্ধে সামাজিকভাবে আন্দোলন তৈরী করতে হবে এবং সকলকে ঐক্যবদ্ধভাবে তা মুকাবেলা করতে হবে। এছাড়া তারা ফেনীতে ধর্ষণবিরোধী লংমার্চে হামলার তিব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর