বর্তমান সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী ॥ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

🗓 Friday, 15 October 2021

👁️ ১১ বার দেখা হয়েছে

🗓 Friday, 15 October 2021

👁️ ১১ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এমপি বলেছেন, বর্তমান সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জনগনকে ধোকা দেওয়া রাজনীতি করেন না । জননেত্রী শেখ হাসিনা যা বলেন তাই করেন, দেশের উন্নয়নমুলক কাজ করে বর্তমান সরকার জনগনের মনের মনিকোঠায় পৌঁছেছেন। বঙ্গবন্ধু কন্যা দেশের উন্নয়ন করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন ।

গতকাল বৃহস্পতিবার চারঘাট উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন। উদ্বোধন কালে প্রতিমন্ত্রী কর্মকর্তাদের উদ্দ্যেশ্যে বলেন কোন কাজে যেন অনিয়ম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

পরে প্রতিমন্ত্রী মেরামতপুর এরশাদিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, চারঘাট মহিলা ডিগ্রী কলেজের চারতলা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন , সরদহ ইউনিয়নের ৫টি রাস্তা উদ্বোধনসহ বেশ কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধন করেন। সবশেষে তিনি চারঘাট উপজেলার কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন করেন।

এসময় অন্যান্যদের মধ্যে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, পৌর মেয়র একরামুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিল্পব, চারঘাট মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হাই, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী গোলাম মোস্তফা, বাঘা উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী কে এম নাসির উদ্দিন, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান, জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুদ রানা, পৌর আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদ হোসেনসহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন ।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর