বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…
বাঁচাও ঈমান, বাঁচাও দেশ এই শ্লোগানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ রাজশাহী মহানগর ও জেলা।
গতকাল শুক্রবার জুম্মার নামাজ শেষে জিরোপয়েন্টে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সাহেব বাজার, সোনাদিঘীর মোড়, কুমারপাড়া হয়ে জিরোপয়েন্ট গিয়ে সমাবেশ করে।
সমাবেশে হেফাজতে ইসলামের নেতারা তাদের বক্তব্যে বলেন গত ১৯ এপ্রিল “নারী বিষয়ক সংস্কার কমিশন” প্রধান উপদেষ্টার কাছে অভিন্ন পারিবারিক আইনের মাধ্যমে সব ধর্মের নারীদের জন্য বিয়ে, তালাক, উত্তরাধিকার ও ভরণপোষণে সমান অধিকার নিশ্চিত করার জন্য অধ্যাদেশ জারি করার সুপারিশ করেছে এবং এ সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দিয়েছে। অন্তত আইনটি তৈরিতে এখনই উদ্যোগ নিতে সব সম্প্রদায়ের জন্য ঐচ্ছিকভাবে তা প্রয়োগ করতে বলা হয়েছে। পরবর্তীতে ধীরে ধীরে তা বাধ্যতামূলক করা হবে। ইসলামে উত্তরাধিকারের বিধান সুনির্ধারিত। এতে কোনো রকম রদ-বদল করার অধিকার কারও নেই। তাদের এসকল অহেতুক দাবী ও অপচেষ্টাকে রুখে দেওয়ার উদ্দেশ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশ এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
সমাবেশে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ রাজশাহী মহানগর সভাপতি হযরত মুফতি নুর মুহাম্মদ হাফি, সহ-সভাপতি মাওলানা মুফতি আবু তাহের, সহ-সভাপতি মাওলানা জাকারিয়া হাবিব, জেলার সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইমরান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুফতি আতিকুর রহমানসহ জেলা ও মহানগর এর নেতৃবৃন্দ।