বিএনপি-জামায়াতের ৪৮ ঘন্টার অবরোধে ১ম দিন রাজশাহীর সকল কার্যক্রম স্বাভাবিক

🗓 Sunday, 3 December 2023

👁️ ৫ বার দেখা হয়েছে

🗓 Sunday, 3 December 2023

👁️ ৫ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

একদফা দাবিতে বিএনপি-জামায়াত ও সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর ডাকা ৪৮ ঘন্টা অবরোধের ১ম দিন রাজশাহীর সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে। আজ রোববার সকালে অবরোধের সমর্থনে বিএনপি’র কোন নেতাকর্মীদের রাজপথে অবস্থান বা বিক্ষোভ করতে দেখা যায়নি।

যথাসময়ে রেলস্টেশন থেকে সকল রুটের লোকাল ও আন্তঃনগর ট্রেন সময়মতো ছেড়ে গেছে। রাজশাহী জেলা বাস টার্মিনাল ও বিভাগীয় বাস টার্মিনাল থেকে কোন দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। তবে লোকাল দুই-একটি বাস চলাচল করছে। মহানগরীতে জনজীবনে তেমন কোন প্রভাব পড়েনি। রাজশাহী মহানগরীর দোকান-পাট খুলেছে এবং মহানগরীতে রিকশা ও অটো রিকশা চলাচল স্বাভাবিক রয়েছে। অবরোধে অপ্রীতিকর ঘটনা এড়াতে মহানগরীর গুরুত্বপূর্ন সড়ক ও সড়ক মোড় সমূহে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিয়মিত টহল দিচ্ছে র‌্যাব ও পুলিশ।

এদিকে অবরোধ প্রতিহত করতে মহানগরীর গুরুত্বপূর্ণ ১৩টি পয়েন্টে অবস্থান নিয়ে আছে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর