বিধি নিষেধ না মানায় রাজশাহীর চারঘাটে ভ্রাম্যমান আদালতের জরিমানা

🗓 Monday, 28 June 2021

👁️ ২২ বার দেখা হয়েছে

🗓 Monday, 28 June 2021

👁️ ২২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

রাজশাহীর চারঘাটে সরকারী বিধি নিষেধ না মানায় ২৪টি মামলায় ২৪ জনকে মোট ৪২ হাজার ৬শত টাকা জরিমানা করেছেন উপজেলার গঠিত ভ্রাম্যমান আদালত।

রবিবার সন্ধ্যায় উপজেলা নিবাহী অফিসার সৈয়দা সামিরা ও সহকারী কমিশনার (ভুমি) নিয়তি রাণী কৈরি পৃথক পৃথকভাবে উপজেলার গ্রাম অঞ্চলে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

আমাদের চারঘাট প্রতিনিধি নজরুল ইসলাম বাচ্চু জানান, ইউএনও এর গঠিত ভ্রাম্যমান আদালত উপজেলার চারঘাট বাজার, কাকড়ামারী বাজার, পরানপুর বাজার, বাকড়া বাজার, ডাকরা বাজার ও পান্নাপাড়া বাজারে মোট ১৩টি মামলায় ৩১ হাজার ৭শত টাকা এবং উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নিয়তি রানী কৈরি এর গঠিত ভ্রাম্যমান আদালত ইউসুফপুর ইউনিয়নের চৌমুহনী বাজার, ট্রাফিক মোড়, টাঙ্গন, মোক্তারপুর ও সরদহ বাজারে মোট ১১টি মামলায় ১০ হাজার ৯ শত টাকা জরিমানা আদায় করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, উপজেলার গ্রাম অঞ্চলের বিভিন্ন হাট-বাজারগুলোতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। সরকারী বিধি নিষেধ উপেক্ষা করায় ২৪টি মামলায় ৪২ হাজার ৬শত টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জনগনকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলকে অনুরোধ জানানো হয়।

 

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর