বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…
ব্যাংকার স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহী মহানগরীতে সংবাদ সম্মেলন করেছে এক নারী ও তার সন্তান।
আজ রোববার দুপুরে মানবাধিকার সংগঠন “পরিবর্তন” কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান ভুক্তভোগী নারী রাজশাহী সোনালী ব্যাংক গ্রেটার রোড শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার তাসমীন এহ্সান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার স্বামী বর্তমানে অগ্রনী ব্যাংক আগ্রাবাদ সার্কেল চট্টগ্রাম শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার এসএম মশিউর রহমানের বিভিন্ন ভাবে নির্যাতনের শিকার হয়। গত ১১ সেপ্টেম্বর, ২০২০ সালে বিশ লাখ টাকা যৌতুকের দাবিতে আমাকে বেদম মারপিট করে। কাপড় ইস্ত্রি করা মেশিন দিয়ে আমার হাত পুড়িয়ে দেয়। পরে দুই দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি ওয়ার্ডে চিকিৎসা গ্রহণ শেষে আমার স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১ (গ) ধারায় মামলা দায়ের করি। এরপর থেকে আমার স্বামী বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে। তার মহানগরীর তেরখাদিয়া এলাকায় যে বাড়িতে আমি বসবাস করি সেখানে নানাভাবে আমাকে হয়রানি করা হচ্ছে। সে এখন এক সেনা কর্মকর্তার সাবেক স্ত্রীকে বিয়ে করেছেন। আমাকে তালাক দেয়ার আগেই সে এই বিয়ে করেন। তার নারী ঘটিত কেলেংকারির বিষয়টি অনেকবার ঘটেছে। তার অনেক নারী বন্ধু ছিল। তাদের সাথে তার শারিরিক সম্পর্ক। এসব নিয়ে দীর্ঘদিন ধরে আমার পরিবারে অশান্তি ছিল।
আমার বিশ^বিদ্যালয় পড়–য়া এক মেয়ে এবং স্কুল পড়ুয়া ছেলে রয়েছে। আমার দুই সন্তানের নিরাপত্তার জন্য সরকারের কাছে দাবি জানাই। সেই সাথে মশিউর রহমানের কর্মস্থল অগ্রনী ব্যাংক থেকে তাকে বরখাস্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে তার মেয়ে মালিহা তাসফিয়া রহমান উপস্থিত ছিলেন।