মহান শহীদ দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি অনুষ্ঠিত

🗓 Sunday, 21 February 2021

👁️ ৪ বার দেখা হয়েছে

🗓 Sunday, 21 February 2021

👁️ ৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…

একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজশাহী মহানগর আওয়ামী লীগের র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে মহানগরীর কুমারপাড়াস্থ আওয়ামী লীগের কার্যালয় থেকে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মহানগরীর প্রধান প্রধান সড়ক ও সড়ক মোড় সমূহ প্রদক্ষিণ করে প্রস্তাবিত কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। র‌্যালি শেষে নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন।

এদিকে, রাজশাহী কলেজ প্রশাসনের আয়োজনে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজশাহী কলেজে গিয়ে শেষ হয়। র‌্যালিতে নেতৃত্বদেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক ও সাবেক অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান। র‌্যালি শেষে রাজশাহী কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর