রাজনীতিকে শুধুমাত্র গণতান্ত্রিক করলেই হবে না, অর্থনীতিকে গণতান্ত্রিক করতে হবে: রাজশাহীতে আমির খসরু

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে মিরাতুজ জাহান মিলি  প্রতিবেদনে…

আওয়ামী লীগ রাজনৈতিক পৃষ্ঠপোষকতার মাধ্যমে ব্যবসা-বাণিজ্য করেছে লুটপাটও করেছে। ব্যবসা-বাণিজ্য যা করেছে তার চেয়ে বেশি লুট-পাট করেছে। তাদের কাছে সব সম্পদ চলে গেছে। এ প্রেক্ষাপটে বিএনপি’র সিদ্ধান্ত হচ্ছে রাজনীতিকে শুধুমাত্র গণতান্ত্রিক করলেই হবে না, অর্থনীতিকে গণতান্ত্রিক করতে হবে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী  আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি আজ দুপুরে রাজশাহী বিভাগীয় ব্যবসায়ী ফোরামের আয়োজনে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও  বলেন, বিএনপি ক্ষমতায় গেলে “সবার জন্য অর্থনীতি” চালু করবে, যাতে উন্নয়নের সুফল সবাই পায়। আমরা ক্ষমতায় গেলে ১৮ মাসে এক কোটি চাকরির ব্যবস্থা করা হবে।

সভায় এফবিসিসিআইর সাবেক পরিচালক ও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মো. লুৎফর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন রাজশাহী চেম্বারের সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ সুমন, নাটোর চেম্বারের সভাপতি আব্দুল মান্নান, নওগাঁ চেম্বারের সাবেক সভাপতি আলহাজ জাহাঙ্গীর হোসেন, জয়পুরহাট চেম্বারের সাবেক সভাপতি আমিনুল বারি, হিলি বন্দর আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি ফেরদৌস হক ও সোনামসজিদ স্থলবন্দর গ্রুপের সভাপতি আলহাজ একরামুল হকসহ স্থানীয় ব্যবসায়িক নেতৃবৃন্দ।