রাজশাহীতে অনলাইনে একাদশ শ্রেণির ক্লাস শুরু

শেয়ার করুন

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ

রাজশাহীতে অনলাইনে ২০২০-২১ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছে।

আজ সকাল ১০টার পর থেকে মহানগরীর সকল কলেজে অনলাইন ক্লাস শুরু হয়। মহানগরীর প্রতিটি কলেজে অনলাইনে ক্লাস নেয়ার ব্যবস্থা থাকলেও উপজেলা পর্যায়ে অনেক কলেজেই অনলাইন ক্লাসের বিষয়ে তেমন কোনো প্রস্তুতি নেই। মহানগরীর নিউ গভঃ ডিগ্রী কলেজে গিয়ে দেখা যায়, তারা কয়েকটি বিভাগে অনলাইনে ক্লাস শুরু করেছে। তাদের প্রত্যেকটি বিভাগে ল্যাব স্থাপন করে ক্লাস নিচ্ছে।

অনলাইনে ক্লাসের বিষয়ে নিউ গভঃ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত-অধ্যক্ষ প্রফেসর ড. মো. অলীউল আলম জানান, আমরা আজ থেকে সরকারের নির্দেশ মোতাবেক চমৎকার ভাবে ক্লাশ নেয়া শুরু করেছি। তেমন কোন প্রতিবন্ধকতা আমাদের নেই। আমরা প্রধান মন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ অনলাইনে ক্লাস নিয়ে আরো একধাপ এগিয়ে যাচ্ছি। এ অনলাইনে ক্লাসের ফলে শিক্ষার্থীদের অনেক সুবিধা হবে বলে আমি মনে করি।