রাজশাহীতে অসচ্ছল সাংবাদিক পরিবারের মাঝে বরাদ্দকৃত অর্থ বিতরণ।

🗓 Monday, 24 May 2021

👁️ ১৫ বার দেখা হয়েছে

🗓 Monday, 24 May 2021

👁️ ১৫ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

রাজশাহীতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে অসচ্ছল, অসুস্থ ও দুর্ঘটনায় আহত সাংবাদিক পরিবারের মাঝে বরাদ্দকৃত অর্থ বিতরণ করা হয়েছে।

আজ সোমবার বেলা ১১ টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজশাহীর অসচ্ছল ৫ জন সাংবাদিকের পরিবারকে বরাদ্দকৃত অর্থ বিতরণ করা হয়।
বরাদ্দকৃত অর্থ বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক শরিফুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল জলিল।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আক্তার রেনী রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আসলাম উদ্দৌলা, সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক তানজিমুল হক এবং কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা সম্পাদক জাফর ওয়াজেদসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় প্রয়াত সাংবাদিক বুলবুল চৌধুরী ও তবিবুর রহমান মাসুমের পরিবারের জন্য বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে মরণোত্তর তিন লক্ষ টাকা করে মোট ছয় লক্ষ টাকা ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সুপারিশে তিন জন সাংবাদিককে ৫০ হাজার করে মোট দেড় লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর