বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকেঃ
রাজশাহীতে কুয়াশা আর হিমেল হাওয়ার কারণে বইছে শীতের প্রকোপ।
রাজশাহী আবহাওয়া অফিস জানায়, আজ শুক্রবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস আর বাতাসে আদ্রতা ছিল ৮১ ভাগ। তবে চলতি মাসের শেষের দিকে দু-একটি শৈত্য প্রবাহের সম্ভবনা রয়েছে। এখন পর্যন্ত রাজশাহীতে এবছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল গত ২৯ ডিসেম্বর ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে রাজশাহীতে হিমেল হাওয়ার কারণে শীতের তীব্রতা বেড়েছে। কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছে বিশেষ করে মহানগরীর ছিন্নমুল, বস্তিবাসি, কর্মজীবি মানুষেরা। তীব্র শীতে খেটে খাওয়া মানুষ ও ছিন্নমূল মানুষের মাঝে নেমে আসে চরম দুর্ভোগ।