রাজশাহীতে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৩.০ ডিগ্রি সেলসিয়াস

🗓 Monday, 25 January 2021

👁️ ১১ বার দেখা হয়েছে

🗓 Monday, 25 January 2021

👁️ ১১ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকেঃ

 

রাজশাহীতে হিমেল হাওয়া ও ঘন কুয়াশার কারণে বাড়ছে শীতের প্রকোপ।

রাজশাহী আবহাওয়া অফিস জানায়, সোমবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস আর বাতাসে আদ্রতা ছিল ১০০ ভাগ। তাপমাত্রা এখন থেকে প্রতিনিয়ত কমতে থাকবে। এ মাসের শেষের দিকে দু-একটি শৈত্য প্রবাহ হওয়ার সম্ভবনা রয়েছে।

এখন পর্যন্ত রাজশাহীতে এবছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল গত ২৯ ডিসেম্বর ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে রাজশাহীতে হিমেল হাওয়ার কারণে শীতের তীব্রতা বেড়েছে। কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছে বিশেষ করে মহানগরীর ছিন্নমুল, বস্তিবাসি, কর্ম জীবি মানুষেরা। বিশেষ করে তীব্র শীতে খেটে খাওয়া মানুষ ও ছিন্নমূল মানুষের মাঝে নেমে আসে চরম দুর্ভোগ। শীত নিবারণ করতে অনেককে খুড়কুটো জ্বালিয়ে রাখতে দেখা যায়। কিন্তু ছিন্নমূল বা খেটে খাওয়া হতদরিদ্র মানুষের মাঝে তেমন সাহায্য নিয়ে হাত বাড়ানোর তেমন কোনো খবর পাওয়া যায়নি। ফলে ভোগান্তিতে পড়েছেন এসব মানুষরা।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর