বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…
রাজশাহীতে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস-২০২১ উপলক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকাল ১০টায় সাহেববাজার জিরো পয়েন্টে পদ্মা নদীসহ দেশের সকল নদী দখল ও দূষনমুক্ত করার দাবীতে, গ্রীনভয়েস রাজশাহী শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে গ্রীনভয়েস রাজশাহী শাখার সমন্বায়ক আব্দুর রহিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রাজশাহী প্রেসক্লাবের সাধারন সম্পাদক আসলাম-উদ-দৌলা, নিরাপদ সড়ক চাই আন্দোলন রাজশাহী শাখার সহ-সভাপতি ওলিউর রহমান বাবু, ইয়্যুৎ এ্যাকশান ফর স্যোসাল চেঞ্জ এর সাধারন সম্পাদক আতিকুর রহমান ও রোটারেক্ট ক্লাব অব এ্যাপ্রোচ এর সচিব তিতাস কুমার সরকারসহ গ্রীনভয়েস এর অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তাগণ বলেন, বাংলাদেশ নদী মাতৃক দেশ, পদ্মা নদীসহ দেশের সকল নদী দখলমুক্ত করে, দূষণ মুক্ত করতে হবে। বর্তমানে নদীর নাব্যতা হারিয়েছে, নদী গুলো শুকিয়ে যাচ্ছে নদীকে মূল ধারায় ফিরিয়ে আনতে সংস্কার করার দাবি জানান তারা। তারা আরও বলেন, বাঁচতে চাইলে মহাশয় রক্ষা করো জলাশয়, যতকাল রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান ততকাল রবে কীর্তি তোমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই অঙ্গীকার ব্যাক্ত করে মানববন্ধন শেষ করেন বক্তারা।