রাজশাহীতে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ
রাজশাহীতে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার জু’মার নামাজের পর ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ (সঃ) এর অবমাননা ও ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মহানগরীর শহীদ কামারুজ্জামান চত্বরে আহলে সুন্নাত ওয়াল জামাত রাজশাহী মহানগর ও সাধারন মুসল্লিদের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন তেরখাদিয়া বাইতুল নূর জামে-মসজিদের ইমাম মওলানা রুহুল আমিন, সিরোইল কলোনী বড় জামে মসজিদেও ইমাম মুফতি মোহাম্মদ মইনুল ইসলাম, আসাম কলোনী বাইতুল মুয়াজ্জম জামে মসজিদেও ইমাম মুফতি মুজাহিদুল ইসলাম ও বঙ্গবন্ধু কলেজের গনিতের প্রভাষক শাহাদত হোসেনসহ অন্যান্য মুসল্লিবৃন্দ।
এসময় বক্তাগন, ফ্রান্সের উৎপাদিত পণ্য ব্যবহার না করা ও বর্জনের আহবান জানান।
এছাড়া মানববন্ধনে মহানগরীর বিভিন্ন দরবার ও খানকাহ শরীফ’র ভক্ত আশেকানবৃন্দ উপস্থিত ছিলেন।
