বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…
রাজশাহী মহানগর ও জেলায় একদিনের ব্যবধানে সনাক্ত কমেছে শতকরা ১৯.৩২ ভাগ। গত ২৪ ঘন্টায় মহানগর ও জেলায় ৫৬০ টি করোনার নমুনা পরীক্ষা করে ২৩৮ জন সনাক্ত হয়েছে।
যা শতকরা ৪২.৫০ ভাগ। এর আগে গত পরশু ছিল ৬০.৪২ ভাগ।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা ইউনিটে করোনার উপসর্গে ০৪ জনের মৃত্যু হয়েছে।
আজ সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ০৪ জন মৃত্যু বরণ করেন। মৃতদের মধ্যে রাজশাহীর ০২ জন ও চাঁপাইনবাবগঞ্জের ০২ বাসিন্দা রয়েছেন। মৃত ব্যক্তিকে স্বাস্থ্যবিধি মেনে দাফন সম্পন্ন করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ০৯ জন নতুন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৬৩ জন রোগী ভর্তি রয়েছেন। আর হাসপাতালের করোনা ইউনিটে বেড সংখ্যা রয়েছে ১০৪ টি।