বিস্তারিত দেখুন ভিডিও লিংকে:
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে রাজশাহীতে একাদশ শ্রেনীতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত।
আজ রোববার সকাল ১০টা থেকে রাজশাহী মহানগরীর প্রতিটি কলেজে এ কার্যক্রম চলছে। সরকার ভর্তির যে নীতিমালা প্রকাশ করেছে সে অনযায়ী ভর্তি কার্যক্রম চলছে। মহানগরীর বিভিন্ন কম্পিউটারের দোকান গুলোতে এ ভর্তির অনলাইন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়াও রাজশাহীর নয়টি উপজেলার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ভর্তির কার্যক্রম চলছে। গত ৯ আগস্ট শুরু হয়েছিল ভর্তির আবেদন গ্রহণের প্রক্রিয়া।
উল্লেখ্য, এবার সরকারি নির্দেশে, উপজেলা এলাকার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ভর্তিতে সেসন ও ভর্তিফিসহ সাকুল্যে এক হাজার টাকা। জেলা সদর এলাকায় দুই হাজার টাকা, ঢাকা মহানগর ছাড়া অন্যান্য মহানগর এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান গুলো তিন হাজার টাকা আর ঢাকা মেট্রোপলিটন এলাকায় পাঁচ হাজার টাকা নির্ধারন করা হয়েছে। করোনা ভাইরাসের কারণে ভর্তির সময় একাডেমিক ট্রান্স ক্রিপ্ট, প্রশংসাপত্রসহ কোনো প্রকার প্রামাণ্যপত্রের প্রয়োজন হচ্ছে না।