বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…
করোনার সংক্রমণ প্রতিরোধে সারা দেশের মত রাজশাহী মহানগরীতেও ঢিলেঢালা ভাবে পালন হচ্ছে কঠোর লকডাউনের ১১তম দিন।
আজ সোমবার সকাল থেকে লকডাউনের ফলে মহানগরীতে ওষুধ ও নিত্যপণ্যের প্রয়োজনীয় দোকান ছাড়া শপিংমলসহ সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে। তবে কিছু কিছু দোকান মালিক দোকান বন্ধ রেখে দোকানের সামনে অবস্থান করছেন এবং ক্রেতা আসলে তাদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় পণ্য-সামগ্রী সরবরাহ করছেন।
লকডাউনের দিন যতই বাড়ছে মহানগরীতে লোক সংখ্যা ততই বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন কারণ দেখিয়ে এইসব লোক মহানগরীতে চলাচল করছে। এছাড়া মহানগরীতে প্রচুর সংখ্যক রিক্সা-অটোরিক্সা ও মটরসাইকেলসহ বেশকিছু ব্যক্তিগত যানবাহন চলাচল করছে।
এদিকে, মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা কাজ করছে। এছাড়াও মহানগরীতে র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে।
গতকাল শনিবার লকডাউনের বিধিনিষেধ অমান্য করা ও স্বাস্থ্যবিধি না মানায় ৩৫ জনকে ৩৫টি মামলা দিয়ে ২২ হাজার ৬০০ টাকা জরিমানাসহ ২ জনকে কারাদন্ড দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ, নির্মুল আইন-২০১৮ এর (দন্ডবিধি ১৮৬০) ধারা লঙ্ঘন করায় এ জেল জরিমানা করা হয়েছে। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৩২ মাক্স বিতরণ করা হয়।