বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…
বিভাগীয় মহানগরী রাজশাহীতে করোনার কারণে সংক্ষিপ্ত পরিসরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ বুধবার বেলা ১১টায় মহানগরীর কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিনব্যাপি কর্মসূচীর সূচনা করা হয়। পরে দলীয় কার্যালয় সংলগ্ন স্বাধীনতা চত্ত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
এসময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহিন আক্তার রেনী, সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ আওয়ামীলীগ এর বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দলীয় কার্যালয়ে উপস্থিত নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।