রাজশাহীতে করোনায় ক্ষতিগ্রস্থ সাংবাদিকদের প্রধানমন্ত্রীর অনুদানের চেক প্রদান

🗓 Wednesday, 28 July 2021

👁️ ১৫ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 28 July 2021

👁️ ১৫ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

করোনাকালীন পরিস্থিতিতে রাজশাহীতে কর্মরত ক্ষতিগ্রস্থ সাংবাদিকদের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর অনুদানের চেক প্রদান করা হয়েছে।

আজ বুধবার বেলা ১১ টার সময় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে করোনাকালীন ক্ষতিগ্রস্থ সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- রাজশাহী জেলা প্রশাসক আবদুল জলিল। এসময় ৬৬ জনের প্রত্যেকের হাতে দশ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

এসময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক, আরইউজের সহসভাপতি তৈয়বুর রহমান ও সাধারন সম্পাদক তানজিমুল হকসহ রাজশাহীতে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর