রাজশাহীতে করোনা পরীক্ষার সার্টিফিকেট প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেফতার

🗓 Thursday, 8 July 2021

👁️ ১২ বার দেখা হয়েছে

🗓 Thursday, 8 July 2021

👁️ ১২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

রাজশাহী মহানগরীতে করোনা পরীক্ষার সার্টিফিকেট জিম্মিকারী ও প্রতারণা চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- রাজশাহী সিভিল সার্জন অফিসের অফিস সহায়ক তারেক আহসান, তার সহযোগী রাজশাহী বক্ষব্যধি হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক রফিকুল ইসলাম ও তার স্ত্রী সামসুন্নাহার শিখা।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টাায় রাজশাহী মহানগর গোয়েন্দা কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল।

এসময় আরেফিন জুয়েল সাংবাদিকদের জানান- গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি একটি চক্র বিদেশগামী মানুষদের করোনা সার্টিফিকেট নিয়ে জিম্মি করে আসছে। চক্রটি বিদেশগামী মানুষদের নিকট থেকে ৩ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নিচ্ছে করোনা পরীক্ষার সার্টিফিকেটে নেগেটিভ দেওয়ার নামে।
এছাড়া তারা করোনার নমুনা দেওয়া মানুষগুলোকে ফোন করে বলতেন- আপনার করোনার রেজাল্ট পজেটিভ এসেছে। টাকা দিলে নেগেটিভ করে দেওয়া হবে। এরপর বিকাশের মাধ্যেমে তারা টাকা নিতেন।

চক্রটি গত চার মাস থেকে এই প্রতারণা চালিয়ে ২৫ থেকে ৩০ জন বিদেশগামী মানুষের থেকে টাকা হাতিয়ে নিয়েছেন।
উপ-পুলিশ কমিশনার (ডিবি) আরেফিন জুয়েল আরও জানান- চক্রটির থেকে ১০০টি করোনা নমুনার সার্টিফিকেট উদ্ধার করা হয়েছে। এই কর্মকান্ডের সাথে জড়িত থাকা তিন থেকে চারজন পলাতক রয়েছে। তাদেরকেউ গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর