রাজশাহীতে চলছে লকডাউন এর ১৯তম দিন: মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

🗓 Tuesday, 29 June 2021

👁️ ৬ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 29 June 2021

👁️ ৬ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী মহানগরীতে সকাল থেকে বৃষ্টির মধ্যে চলছে কঠোর লকডাউনের ১৯ তম দিন।

আজ মঙ্গলবার সকাল থেকে বৃষ্টির মধ্যেই মহানগরীতে রিকশা ও অটোরিকশা আগের তুলনায় অনেক বেশি সংখ্যক চলাচল করছে। তবে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির মধ্যেই নগরবাসি নিত্য প্রয়োনীয় কাঁচাবাজার গুলোতে ভিড় করছেন। সঠিক ভাবে সেখানে মানা হচ্ছে না শারিরীক দূরত্ব বা স্বাস্থ্যবিধি। এর ফলে করোনার সংক্রমন বাড়ার সম্ভবনা রয়েছে।

এছাড়াও মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। বৃষ্টির মধ্যেই তারা তাদের দায়িত্ব পালন করছেন লকডাউন সঠিকভাবে বাস্তবায়নের জন্য।

এছাড়া মহানগরীর তিনটি প্রবেশদ্বারে চেক পোস্ট বসিয়ে তল্লাসি করছে পুলিশ। মহানগরীতে কঠোর লকডাউন বাস্তবায়নের জন্য জেলা প্রশাসনের চারটি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর