রাজশাহীতে চাঞ্চল্যকর কলেজ ছাত্র রাজু হত্যাকান্ডে পাঁচ জনের ফাঁসি

🗓 Tuesday, 12 October 2021

👁️ ১৩ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 12 October 2021

👁️ ১৩ বার দেখা হয়েছে

 বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

কলেজ ছাত্র রাজু আহমেদ হত্যাকান্ডের ঘটনায় পাঁজনের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে রাজশাহী দ্রুত বিচার ট্রাইবুনাল আদালত। এছাড়া আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৯ জনকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের এজলাসে উপস্থিত ছিলেন।
আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত আসামিরা হলেন- রাজশাহী নগরীর দড়িখড়বোনা এলাকার আজিজুর রহমান ওরফে রাজন, সাজ্জাদ হোসেন ওরফে সাজু, মো: রিংকু ওরফে বয়া, দুর্গাপুর উপজেলার ব্রম্ভপুর গ্রামের ইসমাইল হোসেন ও বাগমারা উপজেলার মাদারীগঞ্জ গ্রামের মাহাবুর রশীদ ওরফে রেন্টু।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু জানান, রাজু আহমেদের রেন্টুর সাথে জমি নিয়ে ঝামেলা চলছিলো। এর আগে রেন্টু রাজুর কাছে ৫০ হাজার টাকা দাবি করে। সেটি না দিতে পারায় রাজুর জুয়েলার্সের দোকান ভাঙচুর করে। এসময় রাজু রাজশাহী শহরে পালিয়ে চলে আসে। এরপরে ২০১০ সালের ১৫ মার্চ সন্ধ্যায় রাজশাহী নগরীর নিউমার্কেট এলাকায় আসামিরা তাকে ছুরিকাঘাত করে হত্যা করেন। এর আগে আসামি রেন্টু, রাজুকে হত্যা করার জন্য শহর থেকে ৩০ হাজার টাকার বিনিময়ে চারজন কিলারকে ভাড়া করে।
জানা গেছে, ২০১০ সালের ১৫ মার্চ সন্ধ্যায় নগরীর নিউ মার্কেট এলাকায় দূর্বৃত্তদের ছুিরকাঘাতে কলেজছাত্র রাজু আহম্মেদ খুন হন। রাজু জেলার দুর্গাপুরের দাওকান্দি ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তার বাড়ি বাগমারা উপজেলার হাসনিপুর গ্রামে। রাজু নগরীর মন্নাফের মোড় এলাকায় এক বন্ধুর সঙ্গে মেসে থাকতেন। ঘটনার দিন সন্ধ্যার পর তিনি তার কম্পিউটার সারাতে নিউমার্কেটে এসেছিলেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর