রাজশাহীতে জেএফএ অনুর্ধ-১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়ানশীপের শুভ উদ্বোধন

শেয়ার করুন

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ 

 

রাজশাহীতে জেএফএ অনুর্ধ-১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়ানশীপ ২০২০ চুড়ান্ত পর্বের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ শুক্রবার বেলা ১ টায় মহানগরীর মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের আয়োজনে মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহিনা আক্তার রেনী বেলুন ও পায়রা উড়িয়ে খেলার শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ক্রিড়া সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি ওহেদুল নবী অনু, টুর্ণামেন্ট কমিটি রাজশাহী জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের আহ্বয়ক মোসাদ্দেকুল কুদ্দুস সিদ্দিকী সেলিম, জেএফএ কাপ মিডিয়া কমিটির চেয়ারম্যান জিয়া হাসান আজাদ হিমেল, টুর্ণামেন্ট কমিটির সদস্য সচিব কামরুজ্জামান রতন, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক নজরুল ইসলাম ও ধারাভাষ্যকর রোকনুজ্জামান রোকনসহ জেলা ক্রিড়া সংস্থার কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

আজ দুটি খেলা অনুষ্ঠিত হচ্ছে, দুপুর ১টা ৪৫ মিনিটে প্রথম খেলায় রংপুর জেলা ২ শুন্য গোলে গাইবান্ধা জেলাকে পরাজিত করে। রংপুরের পক্ষে রিতা একাই দুটি গোল করেন এবং ওপর খেলায় বিকাল সাড়ে তিনটায় খাগড়াছড়ি জেলা মুখোমুখি হবে কিশোরগঞ্জ জেলার সাথে।

এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে কিংবদন্তি ফুটবলার ও আর্জেন্টাইন ফুটবল ঈস্বর ম্যারাডোনার মৃত্যুতে শোক জানিয়ে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।