রাজশাহীতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবীতে মানববন্ধন অনুষ্টিত

🗓 Tuesday, 9 March 2021

👁️ ৬ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 9 March 2021

👁️ ৬ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…

 

রাজশাহীতে ডিজিটাল নিরাপত্তা আইন, লেখক মুসতাক হত্যার বিচার ও দ্রব্য-মূল্যের লাগামহীন উর্দ্ধগতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে মহানগরীর আলুপট্টিতে বাম গনতান্ত্রিক জোট রাজশাহীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে রাজশাহী জেলা কমিউনিষ্ট পার্টির সাধারন সম্পাদক রাগীব হাসান মুন্নার সভাপতিত্বে বক্তব্য রাখেন, গনসংহতি আন্দোলন রাজশাহী জেলার সমন্বায়ক এ্যাডঃ মুরাদ মূর্শেদ, রাজশাহী জেলা বাসদের সমন্বায়ক আলফাজ হোসেন যুবরাজ ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রিদম শাহরিয়ারসহ বাম গনতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের নামে মানুষের কন্ঠরোধ করার চেষ্টা দেশের জনগন কখনই মেনে নেবে না। চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্দ্ধগতি বন্ধ করতে হবে এবং প্রগতিশীল চিন্তাধারার লেখক মুসতাক হত্যার বিচার অবিলম্বে করতে হবে। আর আমাদের দাবী মানা না হলে রাজপথে জনগনকে সাথে নিয়ে কঠর আন্দোলন গড়ে তোলা হবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর