রাজশাহীতে তৃতীয় দফায় লকডাউন বাড়লো ৩০ জুন মধ্যরাত পর্যন্ত

🗓 Wednesday, 23 June 2021

👁️ ১৬ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 23 June 2021

👁️ ১৬ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

রাজশাহী মহানগরীতে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ না আসায় চলমান লকডাউনের মেয়াদ আরো ৬ দিন বাড়ানো হয়েছে। তৃতীয় দফার এ লকডাউন চলবে আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত।

আজ বুধবার বেলা ৩টার দিকে রাজশাহী জেলা প্রশাসকের সভা কক্ষে লকডাউন সংক্রান্ত এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে জেলা প্রশাসক আব্দুল জলিল সাংবাদিকদের জানান, মঙ্গলবার সিটি মেয়রসহ প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তরের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের জরুরী বৈঠক করা হয়েছে। সেই বৈঠকে রাজশাহীর করোনা পরিস্থিতি বিশ্লেষণ করে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সিটি কর্পোরেশন এলাকায় লকডাউনের পাশাপাশি উপজেলা গুলোতে বিধিনিষেধ বাড়ানোরও সিদ্ধান্ত হয়। যেন নগরবাসী অতি জরুরী প্রয়োজন ছাড়া এলাকার বাইরে যেতে না পারে।

উল্লেখ্য, রাজশাহীতে করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকলে গত ১১ জুন সিটি কর্পোরেশন এলাকায় এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়। এর পর গত ১৬ জুন সেটি বাড়িয়ে ২৪ জুন মধ্য রাত পর্যন্ত করা হয় এবং আজ তা আরেক দফা বাড়িয়ে ৩০ জুন মধ্য রাত পর্যন্ত করা হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর