রাজশাহীর দুটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১১ জন,কাউন্সিল পদে ৮৭জনের মনোনয়ন জমা
বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ
প্রথম ধাপে দেশের ২৫টি পৌরসভায় মধ্যে রাজশাহীর কাটাখালি ও পুঁঠিয়া পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
আজ মনোনয়ন উত্তোলন ও জমা দেয়ার শেষ দিনে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন উত্তোলনকারিরা মনোনয়ন জমা দিয়েছেন।
কাঁটাখালি পৌরসভায় মেয়র পদে মনোনয়ন উত্তোলন করেছেন ১০ জন, আর জমা দিয়েছেন ০৭ জন। আর কাউন্সিলর পদে মনোনয়ন উত্তোলন করেছেন ৪৫ জন, আর জমা দিয়েছেন ৩৯ জন। আর মহিলা কাউন্সিলর পদে মনোনয়ন উত্তোলন করেছেন ১০ জন, আর জমা দিয়েছেন ১০ জন। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা রয়েছে ২২ হাজার ২৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ১৯৬ জন আর মহিলা ভোটার ১১ হাজার ৪৩ জন।
এদিকে, পুঁঠিয়া পৌরসভায় মেয়র পদে মনোনয়ন উত্তোলন করেছেন ০৯ জন, আর জমা দিয়েছেন ০৪ জন। আর কাউন্সিলর পদে মনোনয়ন উত্তোলন করেছেন ৩৫ জন, আর জমা দিয়েছেন ৩০ জন। আর মহিলা কাউন্সিলর পদে মনোনয়ন উত্তোলন করেছেন ০৯ জন, আর জমা দিয়েছেন ৮ জন। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা রয়েছে ১৬ হাজার ৬৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ১৬০ জন আর মহিলা ভোটার ৮ হাজার ৪৭৩ জন।
