রাজশাহীতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১২

🗓 Monday, 24 May 2021

👁️ ৯ বার দেখা হয়েছে

🗓 Monday, 24 May 2021

👁️ ৯ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

রাজশাহীতে বাস চলাচল শুরুর প্রথম দিনেই দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছে। এদের মধ্যে দুইজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজশাহী মহানগরীর উপকন্ঠে চৌদ্দপাই এলাকার গম গবেষণা ইনস্টিটিউটের সামনে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ঘটনাস্থলেই একজন ও মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় একজন মৃত্যু বরণ করেন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, হানিফ ও আফিয়া নামের দুইটি বাসের মধ্যে এ সংঘর্ষ ঘটে। হানিফ ট্র্যাভেলসের একটি বাস ঢাকা থেকে রাজশাহী আসছিল। আর আফিয়া নামের আরেকটি বাস রাজশাহী থেকে যাচ্ছিল। দুইটি বাসই বেপরোয়া গতিতে চলছিল। কাটাখালীর চৌদ্দপাই এলাকাস্থ গম গবেষণা ইনস্টিটিউটের কাছাকাছি এলে তীব্র গতির কারনে কিছুটা নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষ ঘটে। ঘটনাস্তলেই একজন ও মেডিকেলে এক জন মৃত্যু বরণ করেন। নিহতরা হলেন, মোটর শ্রমিক রবিউল আউয়াল ও চারঘাট উপজেলার বাবর আলীর ছেলে নবাব। আর আহত যাত্রীদের আশঙ্কাজনকভাবে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরাও দুর্ঘটনাকবলিত এলাকায় গিয়ে উদ্ধার কাজ চালায়। এসময় নিহত অবস্থায় একজনকে উদ্ধার করা হয়। আর আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, দূর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থল পুলিশের উদ্ধর্তন কর্মকর্তারা পরিদর্শন করেছেন।

তাৎক্ষণিকভাবে আহত যাত্রীদের নাম-পরিচয় জানা যায়নি। তবে হাসপাতালে চিকিৎসাধীন আরও দুই জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর