বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…
রাজশাহী মহানগরীতে নিউজ বাংলা টোয়েন্টি ফোর ডট কমের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ সকাল ১১ টার দিকে রাজশাহী সাংবাদিক ইউনিয়ানের এর সভাকক্ষে এ ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
অনুষ্ঠানে সকলকে স্বাগত ও ধন্যবাদ জানান নিউজ বাংলা টোয়েন্টি ফোর ডট কমের ব্যুরো প্রধাণ আহসানুল হাবীব অপু।
প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে, বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান, রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম, সাবেক রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাজশাহী সাংবাদিক ইউনিয়ানের সভাপতি রফিকুল ইসলাম, রাজশাহী সাংবাদিক ইউনিয়ানের সাধারণ সম্পাদক তানজিমুল হক, রাজশাহী সাংবাদিক ইউনিয়ানের সাবেক সহ-সভাপতি শরীফ সুমন, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, সিনিয়র সাংবাদিক ওয়ালিউর রহমান বাবুসহ গণমাধ্যমের কর্মীবৃন্দরা উপস্থিত ছিলেন।
সার্বিক সফলতা কামনা করে বক্তাগণ বলেন, রাজশাহীতে সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার পাশাপাশি নিউজ বাংলা টোয়েন্টি ফোর ডট কম সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অগ্রণী ভুমিকা পালন করে থাকবে।