রাজশাহীতে পদ্মা নদীর দূষন রোধে, সুষ্ঠ্য বর্জ ব্যবস্থাপনা সম্পর্কে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

🗓 Monday, 15 February 2021

👁️ ১৩ বার দেখা হয়েছে

🗓 Monday, 15 February 2021

👁️ ১৩ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…

 

“বাঁচবে নদী বাঁচবে দেশ, বাঁচবে প্রিয় বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে পদ্মা নদীর দূষন রোধে নদী সংলগ্ন এলাকার সুষ্ঠ্য বর্জ ব্যবস্থাপনা সম্পর্কে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকালে রাজশাহী মহনগরীর বড়কুঠি সংলগ্ন মুন্স গার্ডেন পার্কে রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে এ উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

এ সময় প্রধান অতিথি রাসিক মেয়র বলেন, পদ্মা নদী রাজশাহীর প্রান, পদ্মা নদীকে আমরা বর্জ মুক্ত করতে পারলে এই পদ্মা নদীকে নিয়ে ভবিষ্যতে রাজশাহীর উন্নায়ন আরও বেশি তরান্বিত করতে পারবো। পদ্মা নদী নিয়ে ইতিমধ্যে বেশ কিছু পরিকল্পনা করা হয়েছে, সেগুলি বাস্তবায়ন সময়ের ব্যাপার। তবে পদ্মা নদী ও নদীর ধার বর্জ মুক্ত করতে কেবল সিটি কর্পোরেশনের উপর দায়িত্ব ছেড়ে দিলে হবে না, পদ্মা নদীর পাড়ের মানুষসহ নগরবাসীকে ভ’মিকা নিতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রমানিক, রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান, পরিবেশ গবেষক প্রফেসর ড. গোলাম সাব্বির তাপু ও নদী গবেষক মাহবুর সিদ্দিকসহ রাসিকের কর্মকর্তাবৃন্দ।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর