রাজশাহীতে পর্নোগ্রাফি মামলায় প্রকৌশলীর ৭ বছরের কারাদন্ড

🗓 Friday, 20 November 2020

👁️ ৬ বার দেখা হয়েছে

🗓 Friday, 20 November 2020

👁️ ৬ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ 

 

রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর পর্নোগ্রাফি মামলায় প্রকৌশলীর ৭ বছর কারাদন্ড দিয়েছে  আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদন্ড দেয়া হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহ্ মোহাম্মাদ জাকির হাসান এ  রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামি হলেন, মহানগরীর মতিহার  থানার অক্ট্রেয় মোড় এলাকার মৃত প্রবীর কুমারের ছেলে পার্থ প্রতীম ঘোষ। সে ঢাকার আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স বিভাগ থেকে পাস করেছেন। বর্তমানে তিনি ঢাকার একটি প্রাইভোট কোম্পানীতে কর্মরত আছেন।

মামলার থেকে জানা যায়, ২০১৫ সালে ঢাকায়  বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে পার্থ প্রতীম ঘোষ। এরপর তার নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে। সেই ছবি দেখিয়ে মেয়েটির বাবার নিকট থেকে এক লাখ টাকা চাঁদা দাবি করে। সেই টাকা দিতে অস্বীকার করায় ওই ভিডিও ও ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এরপর ওই বছরের ২২ ডিসেম্বর মহানগরীর বোয়ালিয়া থানায় মেয়েটির বাবা একটি মামলা দায়ের করেন। ওই মামলায় স্বাক্ষ্য-প্রমাণ শেষে আজ বিচারক এ রায় দেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন মোহাম্মদ  মনিরুজ্জামান ও আসামি পক্ষের আইনজীবি ছিলেন মোহন কুমার সাহা।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর