রাজশাহীতে পুলিশের অভিযানে ৫ জন গ্রেফতার

🗓 Saturday, 15 May 2021

👁️ ১৭ বার দেখা হয়েছে

🗓 Saturday, 15 May 2021

👁️ ১৭ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহীতে মহানগর পুলিশের অভিযানে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে বিভিন্ন অপরাধে গ্রেফতার করা হয়।

আজ শনিবার আরএমপি পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় রাজশাহী মহানগরীর থানা পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে মোট ৫ জনকে আটক করে।

আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-২ জন ও কর্নহার থানা-২ জনকে আটক করে।
এর মধ্যে ১ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ২ জনকে মাদকদ্রব্যসহ এবং অন্যান্য অপরাধে ২ জন গ্রেফতার করা হয়েছে।

এসময় মাদক মামলায় অভিযুক্ত আসামীদের নিকট থেকে ৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর