রাজশাহীতে ফাঁকা জায়গায় কাঁচাবাজার নির্মানের দাবীতে স্মারকলিপি প্রদান

শেয়ার করুন

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ

 

ফাঁকা জায়গায় কাঁচা বাজার নির্মানের দাবীতে পশ্চিমাঞ্চলের সচেতন এলাকাবাসীর অংশগ্রহনে রাজশাহী সিটি কর্পোরেশনে অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়।
আজ দুপুরে নগর ভবনের সামনে ঘন্টাব্যাপী অবস্থান ধর্মঘট শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তাগণ বলেন, সাবেক নন্দীপুকুর ও তারা পাশর্^বর্তী এলাকায় মানুষজনকে বসতভিটা থেকে উচ্ছেদ না করে কাঁচা বাজার নির্মানের জন্য বক্তারা আহ্বান জানান। সেখান থেকে ৫০ মিটার থেকে ৫০০ মিটারের মধ্যে অনেক ফাঁকা জায়গা আছে সেখানেই কাঁচা বাজার নির্মানের জোর দাবী জানান।
সমাবেশ শেষে এলাকাবাসীর পক্ষ থেকে মহানগর আওয়ামী লীগের সাবেক অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা  ও বীর মুক্তিযোদ্ধা এ্যাড: মো: মোনোয়ারুল ইসলাম  সিটি মেয় কে স্মারকলিপি প্রদান করেন।