বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকেঃ
রাজশাহীসহ পুরো উত্তরাঞ্চলের তাপমাত্রা কমার পাশাপাশি বইছে মাঝারি শৈত্য প্রবাহ। রাজশাহী আবহাওয়া অফিস জানায়, আজ সোমবার সকাল ৬টায় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস আর বাতাসে আদ্রতা ছিল ১০০ ভাগ। আরো কয়েকদিন তাপমাত্রা কমার পাশাপাশি আরো কয়েকটি শৈত্য প্রবাহ হওয়ার সম্ভবনা রয়েছে।
এখন পর্যন্ত রাজশাহীতে এবছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গতকাল ৩১ জানুয়ারি ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছে বিশেষ করে মহানগরীর ছিন্নমুল, বস্তিবাসি, কর্ম জীবি মানুষেরা। সড়কগুলোতে যানবাহনগুলো দূর্ঘটনা এড়াতে হেড লাইন জ্বালিয়ে চলাচল করছে। শীত নিবারণ করতে অনেককে খুড়কুটো জ্বালিয়ে রাখতে দেখা যায়। কিন্তু ছিন্নমূল বা খেটে খাওয়া হতদরিদ্র মানুষের মাঝে তেমন সাহায্য নিয়ে হাত বাড়ানোর তেমন কোনো খবর পাওয়া যায়নি। ফলে ভোগান্তিতে পড়েছেন এসব মানুষরা।