রাজশাহীতে বইছে মৃদু শৈত প্রবাহ, আজ সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪ ডিগ্রি

🗓 Wednesday, 31 December 2025

👁️ ২৮০ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 31 December 2025

👁️ ২৮০ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে মিরাতুজ জাহান মিলি  প্রতিবেদনে…

উত্তরের হিমেল হাওয়া ও কুয়াশায় রাজশাহীতে বইছে মৃদু শৈত প্রবাহ। রাজশাহী আবহাওয়া অফিস জানায়, রাজশাহীর উপর দিয়ে আজ মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আরো কয়েকদিন এরকম তাপমাত্রা থাকবে এবং জানুয়ারি মাসের মাঝামাঝিতে আরো একটি শৈত্যপ্রবাহ সম্ভাবনা রয়েছে। আজ বুধবার সকাল ৬টায় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস আর বাতাসের আদ্রতা ছিল ১০০ শতাংশ। যা মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে রেকর্ড করা হয়েছে। এ তাপমাত্রা এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে রেকর্ড করেছে আবহাওয়া অফিস। গতকাল মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গত পরশু সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এদিকে, রাজশাহীতে হিমেল হাওয়ার কারণে ছিন্নমূল বা খেটে খাওয়া হতদরিদ্র মানুষেরা পড়েছেন চরম বিপাকে। বিশেষ করে ভোরে সড়কগুলোতে যানবাহনগুলো দূর্ঘটনা এড়াতে হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর