রাজশাহীতে বিএনপির ৪ শীর্ষ নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

🗓 Tuesday, 16 March 2021

👁️ ১৪ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 16 March 2021

👁️ ১৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…

 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুসহ দলটির চার নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে রাজশাহীর মেট্রোপলিটন আদালতে এই মামলা দায়ের করেন-রাজশাহী মহানগর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুসাব্বিরুল ইসলাম।

এসময় আদালতে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মামলায় আসামিরা হলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

মামলার পর মহানগর আওয়ামী লীগের সভাপতি লিটন জানান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুসহ কয়েকজন নেতা গত ২ই মার্চ বিএনপি’র সমাবেশে, নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যার যে হুমকি দিয়েছে এবং ৭৫ সালের ঘটনা পুনোরাবৃত্তি ঘটনোর যে ইঙ্গিত পূর্ণ বক্তব্য দিয়েছে তার বিরুদ্ধে মহানগর আওয়ামী লীগ রাষ্ট্রদ্রোহ মামলা করেছে। মামলাটি মহামান্য আদালত গ্রহণ করেছে। পরবর্তি সিদ্ধান্ত মহামান্য আদালত থেকে জানা যাবে।

রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল জানান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে ৯ মার্চ বিএনপি নেতা মিজানুর রহমান মিনুসহ ৪ জনের বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন প্রদান করা হয়। ওই আবেদনটি আমি জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে গ্রহণ করি এবং তা নিয়ম অনুযায়ী সরাসরি মন্ত্রণালয়ে পাঠানো হয়। গত ১৪ মার্চ মন্ত্রণালয় থেকে অনুমতি পাওয়ার পর তা গতকাল সোমবার তাদের হাতে বুঝিয়ে দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২ মার্চ রাজশাহীর মাদরাসা ময়দান সংলগ্ন নাইস কনভেনশন সেন্টারে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুকে নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন অশোভন ও উসকানিমূলক বক্তব্য দেন বলে অভিযোগ ওঠে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর