বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…
“একটি কার্বন মুক্ত বিশ্বের জন্য শহরে কর্ম ত্বরান্বিত করা” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বিশ্ব বসতি দিবস ২০২১ উদযাপন উপলক্ষে অংশীজনদের নিয়ে রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে রাজশাহী বিভাগীয় কমিশনারের মিলনায়তনে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে ও বিভাগীয় কশিনারের সার্বিক সমন্বয়ে দিবসটি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার ড. মো: হুমায়ন কবীর। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো: আনওয়ার হোসেন ভার্চুয়ালে অংশগ্রহণ করে সভাপতিত্বে করেন। এসময় রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সুজায়েত ইসলাম, গণপূর্ত অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরীসহ বিভিন্ন প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তাগণ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দেশের কেউ যেন গৃহহীন না থাকে। মুজিববর্ষে সরকার চায়, দেশের কেউ যেন গৃহহীন না থাকে। সে লক্ষ্য নিয়ে বর্তমান সরকার কাজ করছে। এছাড়াও কার্বন মুক্ত রাজশাহী শহর গড়ে তুলার পাশাপাশি সারাদেশে কি ভাবে কার্বন মুক্ত করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।