রাজশাহীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ক্লাস্টারে সচেতনতা কার্যক্রম পালিত

🗓 Thursday, 15 October 2020

👁️ ১৭ বার দেখা হয়েছে

🗓 Thursday, 15 October 2020

👁️ ১৭ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ

রাজশাহীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ক্লাস্টারে সচেতনতা কার্যক্রম পালিত হয়েছে।

আজ সকালে দিবসটি উপলক্ষে মহানগরীর ছোটবনগ্রাম পদ্মা ক্লাস্টারে হাত ধোয়া উপলক্ষে সচেতনতা কার্যক্রম অনুষ্টিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ১৮ নং ওয়ার্ড কাউন্সিল  শহিদুল ইসলাম। এসময় ক্লাস্টার সভাপতি মাহবুবা আক্তারি, সিটি কর্পোরেশনের চিফ কমিউনিটি ডেভোলোপমেন্ট অফিসার আজিজুর রহমানসহ ক্লাস্টারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তাগণ বলেন, নিয়মিত ভাবে সাবান দিয়ে হাত পরিষ্কার করলে শুধু করোনাভাইরাস নয়, আরও অনেক অসুখ বিসুখ থেকে নিজেদের রক্ষা করতে পারব আমরা। বিশ্ব হাত ধোয়া দিবসে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করা এদিবসের মূললক্ষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিডিসির প্রায় একশত সদস্য ও সদস্যদের সন্তানেরা।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর