রাজশাহীতে বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে ৬॥ চিকিৎসাধীন বেশ কয়েকজন

🗓 Sunday, 3 January 2021

👁️ ১১ বার দেখা হয়েছে

🗓 Sunday, 3 January 2021

👁️ ১১ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ      

 

রাজশাহীতে বিষাক্ত মদ্যপানে মৃতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে।

আজ রোববার দুপুরে আরও একজনের মৃত্যু হয়। এনিয়ে মৃত্যুর সংখ্যা দাড়াল ছয়জনে। মৃতরা হলেন- মহানগরীর হোসনীগঞ্জ এলাকার আইনুল ইসলামের ছেলে ফয়সাল হোসেন, জেলার বাগমারা উপজেলার শান্তাপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে সজল, মহানগরীর বাকির মোড় এলাকার উত্তমের ছেলে সাগর, হেতমখাঁ এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে তুহিন, মহানগরীর কাদিরগঞ্জ এলাকার সেলিম আহমেদের ছেলে মুন আহমেদ ও দড়িখরবোনা এলাকার মাইনুলের ছেলে ইসাতুল ইসলাম । এদের মধ্যে ফয়সাল জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক।

মহানগরীর রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম জানান, নববর্ষ উপলক্ষে শুক্রবার রাত নয়টা থেকে ১০টার মধ্যে মহানগরীর হোসনীগঞ্জ এলাকায় এরা মদপান করেন। এদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে গতকাল পাঁচজন ও আজ দুপুরে একজন মারা যান।

রাজশাহী মেডিকেল কলেজের মর্গে মৃতদের লাশের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর