বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ
রাজশাহী মহানগরীতে মাসব্যাপী বিসিক-ঐক্য উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার সকালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মহানগরীর বিসিক শিল্প এলাকায় ঐতিহ্যবাহী মঠপুকুর সংলগ্ন মাঠে বাংলদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও ঐক্য ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে মাসব্যাপী বিসিক-ঐক্য উদ্যোক্তা মেলা-২০২১ এর উদ্বোধন করা হয়।
রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন।
রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের চেয়ারম্যান মোস্তাক আহাম্মেদ, বিসিক রাজশাহীর আঞ্চলিক পরিচালক মামুনুর রশিদ, ঐক্য ফাউন্ডেশনের সভাপতি ও সমাজসেবী শাহীন আকতার রেনী, রাজশাহী চেম্বার অব কর্মাস ইন্ডাস্ট্রির সভাপতি মনিরুজ্জামান, বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির সভাপতি লিয়াকত আলীসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ ও উদ্যোক্তারা।
উদ্বোধনি অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এবার মেলায় ৭০টি স্টলে সিল্কের শাড়ি- কাপড়,থ্রিপিচ, চামড়া ও চামড়াজাত পণ্য, হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্য সামগ্রী, প্রক্রিয়াজাতকৃত খাদ্য সামগ্রী, প্রসাধনী, বুটিক ও বাটিকসহ বিভিন্ন দেশিয় পণ্যের পসরা সাজিয়ে বসেছেন উদ্যোক্তাগণ।
মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উম্মুক্ত থাকবে।